1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যেসব ভুলে হতে পারে ওরাল ক্যানসার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শরীর ভালো রাখার একটি অন্যতম শর্ত হলো মুখগহ্বরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। কিছুদিন আগেই ছিল জাতীয় ওরাল হাইজিন ডে। শুধু এই একটা দিন নয়, সারা বছরই মুখগহ্বরের খেয়াল রাখা প্রয়োজন। কারণ, মুখগহ্বরের পরিচ্ছন্নতা বা ওরাল হাইজিন নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। ফলে রোগ ফেলে রেখে তা থেকে সমস্যা আরও বাড়ছে। আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সুস্থতার জন্য যেমন বিশেষ যত্নের প্রয়োজন তেমনই মুখগহ্বরের স্বাস্থ্য ঠিক রাখাও অত্যন্ত জরুরি।

এ ব্যাপারে সচেতন করলেন গুরুনানক ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান ডা. অমিত রায়।

নতুন কেস স্ট্যাডির তথ্য, প্রতি বছর লাখের মতো নতুন রোগী ওরাল ক্যানসারে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে অধিকাংশেরই ওরাল হাইজিন যথার্থ নয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এদের মধ্যে ৫০ শতাংশ রোগীরই রোগ নির্ণয় হয় অনেক দেরিতে। প্রায় বছরখানেক পরে। তখন রোগ হয়তো অনেক ছড়িয়ে পড়ছে। তার সঙ্গে রোগীকে ক্যানসারমুক্ত করাও অনেক বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়।

ভুলটা হচ্ছে কোথায়?

এখন অধিকাংশই জানেন না মুখে একটা ক্ষত হলে সেটার ব্যাপারে কখন সচেতন হতে হবে বা তার জন্য কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার সঙ্গে ওরাল ক্যানসার সেন্টারের সংখ্যা সীমিত হওয়ায় জনসাধারণের মধ্যে চিকিৎসার অনীহাও রয়েছে। এটা আরও মারাত্মক।

প্রথমেই বলব, মুখে বা মাড়িতে ছোট কোনো ক্ষত থাকলে নিজে থেকে কিছু করবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দাঁতে ফুটো রয়েছে, সেখান থেকে রক্তপাত হলে সাবধান হতে হবে। অনেক সময় দাঁত মাজার সময় রক্তপাত হয়ে যায়, সেটা অনেকেই বুঝতে পারে না। সেগুলো খেয়াল রাখতে হবে।

খাওয়া বা কথা বলার সময় মুখে কোথাও কামড়ে ফেললে বা ভাঙা দাঁত থেকে কোথাও ক্ষত হলে তা অবহেলা না করে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। যারা তামাক, গুটখা, খৈনি, পান বা পানপরাগ খান তাদের মুখে কোনোরকম অসমঞ্জস্য দেখা দিলে সাবধান হতে হবে।

ওরাল হাইজিনের মধ্যে এই বিষয়গুলো অত্যন্ত অ্যালার্মিং। কিন্তু বেশির ভাগ মানুষই এগুলো অবহেলা করেন। ফলস্বরূপ ওরাল ক্যানসারের (Oral Cancer) অনেকেই আক্রান্ত হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com