1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আন্দোলনের মুখেই সরকারের পতন হবে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

তিনি বলেন, বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো বর্তমান নিশিরাতের সরকারের জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। জনগণের আন্দোলনের মুখেই অবৈধ সরকারের পতন এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরেও বিএনপি নেতাকর্মীদেরকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে অবৈধ সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরণের ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদেরকে হামলা চালিয়ে, গুলি করে, গ্রেপ্তার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বরং বেআইনী কর্মকান্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ অবৈধ সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে।

অবিলম্বে উপরোল্লিখিত নেতৃবৃন্দসহ দেশব্যাপী কারাবন্দী বিরোধী দলের সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান তিনি।

‘বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, নীলফামারী জেলাা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামসহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও গায়েবী মামলায় বেআইনীভাবে কারাগারে বন্দী রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল ফেনী জেলাধীন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফজলুর রহমান বকুলকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com