1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এবছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডব এবং সৌদি আরব হজ পালনের অনুমতি না দেয়ায় গেলো বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল। চলতি বছরও হজাযাত্রী পরিবহন বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলান হয় না। ফলে হজ ক্যাম্প ভবনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরেও ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় এক হাজার ইমামকে সুদমুক্ত ঋণ ও চার হাজার অসচ্ছল ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে।

আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এছাড়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মালম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এনডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি ৭৪৭টি চাচ/গির্জা কবরস্থান উপাসনালয় উদাহরণ প্রতিষ্ঠানকে তিন কোটি ৬৬ লাখ ২৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com