1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে: ইঞ্জি. মো. আবদুস সবুর।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আগামী চারমাস পর জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷

মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল’-অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এই সব কথা বলেন৷

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর আরও বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে৷ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে৷ উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি ও ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আবুল কালাম হাজারী।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নুরুজ্জামানের স্বাগত বক্তব্যে আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার এ, কে.এম. ফজলুল হক, ইঞ্জিনিয়ার এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর, ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার,ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন, ইঞ্জিনিয়ার রনক আহসান।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com