1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নজরুলের গান নিয়ে ‘জেমস অব নজরুল’ এর ২৯তম প্রযোজনা ‘সবুজ শোভার ঢেউ’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশের গান নিয়ে ‘জেমস অব নজরুল’ নির্মাণ করেছে তাদের ২৯তম প্রযোজনা ‘সবুজ শোভার ঢেউ’।

জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিওটি আগামী ২৭ আগস্ট ২০২৩ তারিখ রাত ১২:০১ মিনিটে সম্প্রচারিত হবে চ্যানেল আই এর পর্দায়। একইসঙ্গে এটি জেমস অব নজরুলের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে।

জেমস অব নজরুল এর পরিবেশনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে চ্যানেল আই। পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন স্বনামধন্য নজরুল সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক এবং সংগীতায়োজনে ছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায়। প্রায় ৫০জন নজরুল সংগীতশিল্পী মিউজিক ভিডিওটির চিত্রায়ণে অংশগ্রহণ করে।

অসাম্প্রদায়িক চেতনা, সকল মানুষের সমঅধিকার নিশ্চিতকরণ ও মাথা উঁচু করে লড়াই করবার অদম্য স্পৃহা এ ভূখন্ডের মানুষের অদম্য বৈশিষ্ট্য। তাই এ ভূখন্ড কাজী নজরুল ইসলামকে বার বার এক অমোঘ আকর্ষণে ছুটে আসতে বাধ্য করেছে। স্বদেশের রূপ বর্ণনায় অসাধারণ গান রচনায় উদ্বুদ্ধ করেছে কবিকে। বৈশ্বিক নানান সংকটের মাঝেও শিল্পীদের মনোবল সবল রাখার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সাল থেকে জেমস অফ নজরুল কার্যক্রম চালিয়ে যাচ্ছে নজরুল এর বলিষ্ঠ লেখনীকে সম্বল করে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com