1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সমকালীন বিশ্বরাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিশ্বে রাজনীতিতে দেশরত্ন শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশ এখন বিশ্বনেতাদের রোল মডেল। সমকালীন বিশ্বরাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর সাহসী ও দৃঢ়চেতা নেতৃত্বে দেশের জনগণ অভিভূত।

শুক্রবার (২৫ আগস্ট) কুমিল্লার দাউদকান্দিতে উন্নয়নের প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজার ও বিটেশ্বর বাজারে সকালে আর বিকালে সুন্দলপুর ইউনিয়ন, শহীদ নগর বাজারসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন দাউদকান্দি আওয়ামী লীগের কর্মী ও নেতৃবৃন্দ।

দাউদকান্দি উপজেলা বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার বাজার ও বিটেশ্বর বাজারে সকালে আর বিকালে সুন্দলপুর ইউনিয়ন, শহীদ নগর বাজার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতির লিফলেট বিতরণ ও গণসংযোগ।

তিনি বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যস্ত। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা ও বিশ্বাস রাখছে। বিএনপি-জামাতের ভঙ্গুর অর্থনীতি এখন অনেক সমৃদ্ধ।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্যারিশমাটিক নেতৃত্বে আগামী নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বিএনপি। জননেত্রী শেখ হাসিনাই আগামীতে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবেন।

প্রচার পত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, শাহজালাল রিপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, সুন্দলপুর ইউনিয়ন সভাপতি মুকবুল মেম্বারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com