1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়ানা করিনা: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা- সার্বভৌমত্ব যতদিন আছে, ততদিন আমরা লড়ে যাবো। বিএনপির স্বপ্নের বেলুন চুপসে যাবে। সমাবেশে কিছু লোক দেখে মির্জা আব্বাস চাঁদ রাতের স্বপ্ন দেখছেন।

তিনি বলেন, ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে। ২০০১ সাল ভুলে যান। কারো গায়ে আঘাত করলে, পালটা আঘাত হবে। কোনো অবস্থায় ছাড় হবে না।

মঙ্গলবার কেরাণীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থে‌কে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপরাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ারি দি‌য়ে সেতুমন্ত্রী বলেন, শিগগিরই রাজনীতির খেলা শুরু হবে।

তিনি বলেন, একাত্তরেও মার্কিন নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামা‌না যায়নি। আজও আমাদের থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়ানা করিনা। সংবিধানই আমা‌দের সব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর নিষেধাজ্ঞার ভয় দেখান মির্জা ফখরুল। তিনি কি এজেন্সি পেয়েছেন? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেনি। নিষেধাজ্ঞা কেউ শোনে না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, নিষেধাজ্ঞার ভয় দেখাবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com