1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়লেন সাকিব-শান্তরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউডবিডি ডেস্ক: কোটি মানুষের স্বপ্ন আর ভালোবাসা নিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। আজ (বুধবার) বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গুয়াহাটিতে রওনা করেছেন সাকিব আল হাসানরা। দেশ ছাড়ার আগে টাইগার ক্রিকেটাররা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে।

দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছ্বল সাকিবকেই দেখা গেছে। শরীফুল-মিরাজদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় টাইগার অধিনায়ককে। দলের কোচিং স্টাফসহ অন্যরাও ছিলেন এ সময়। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

দেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছেন, ‘এক্সাইটিং একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’

এরপর দেশের ক্রিকেটভক্তদের কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে, অনেক ছোট ছেলে যাচ্ছে, ইয়াং নেম। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা দল। এটাই মানতে হবে। আস্থা রাখতে হবে। দেশবাসীকে এটাই বলব।’

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আরও দুদিন পর, ৭ অক্টোবর। ধর্মশালায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাচ্ছে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর, প্রতিপক্ষ ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com