1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উচিত শিক্ষা দিতে রাজপথে নেমে আসবে জনগণ: চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘তলে তলে দেশের জনগণও আপনাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে।’

শনিবার বিকেলে পুরানা পল্টনের কালভার্ট রোডে বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। ইসলমী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা আশ্চার্য হয়েছি, যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করে। এ সরকারের মুখপাত্র ওবায়দুল কাদের বক্তব্য রেখেছেন দিল্লি আছে তো, আমরা আছি। এ দিয়ে তিনি কী বোঝাতে চান।’

তিনি বলেন, ‘লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। কোনো দালালের জায়গা বাংলার জমিনে হবে না।’ এসময় তিনি আগামী ১৩ অক্টোবর দৈনিক বাংলা মোড়ে শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র ও যুব সমাবেশ করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com