1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়াম গেলেন অন্তঃসত্ত্বা আনুশকা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউবিডি ডেস্ক: গত কয়েক মাস ধরেই আনুশকা শর্মা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেনন। স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছিলেন না তিনি। এরই মাঝে গুজব ওঠে নতুন খবর দিতে চলেছেন আনুশকা-কোহলি দম্পতি। ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী। শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে।

এমন কঠিন সময়েই বেজে গেছে যুদ্ধের দামামা!ভারত-পাকিস্তান ম্যাচ। যুদ্ধই বটে! দুই দলের ক্রিকেটারদের শরীরী ও মনস্তাত্বিক ভাষা এবং সমর্থকদের উন্মাদনা সেটাই প্রমাণ করে।

বিশ্বকাপে টানা অষ্টমবারের জন্য পাকিস্তানকে ভারত হারায় নাকি খেলা ঘুরিয়ে পাকিস্তান জিতে যায় সেই দিকেই সবার নজর এখন। গুজরাটের আহমেদাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচ হাউজফুল। হোটেল থেকে স্টেডিয়াম সর্বত্রই ছবিটা এক। এবার সেই ম্যাচের সাক্ষী থাকতে আহমেদাবাদ পৌঁছলেন বিরাটপত্নী আনুশকা শর্মা।

বিরাটপত্নীকে এদিন সকাল সকাল আহমেদাবাদ বিমানবন্দরে দেখা গেল। বেটার হাফ তথা টিম ইন্ডিয়াকে সমর্থন করতে সোজা আহমেদাবাদ চলে এলেন অভিনেত্রী। এদিন তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন।

১৪ অক্টোবর দুপুরে পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে কে জেতে এখন সেটাই দেখার পালা। যে দলই জিতুক তাদের আত্মবিশ্বাস যে কয়েক গুণ বেড়ে যাবে জয়ের পর সেটা নিঃসন্দেহে বলা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com