1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিলেন বাংলাদেশের মুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেন বাংলাদেশের জারিন ফাইরোজ মুন। গত মাসের শেষ দিকে তিনি ফেসবুকের নিরাপত্তা বিষয়ক ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দেন। আগামি তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর জেলা শহরে। তবে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন।

জানা গেছে, চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে তাকে এখন ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই কাজ শুরু করবেন তিনি। বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হলে আবেদন করেছিলেন ফাইরোজ।

এরপর মার্চের শুরুতে তিন ধাপে তার ইন্টারভিউ নেয়া হয়।

তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে লেখাপড়া সব শেরপুরেই করেছেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে সেখানে চলে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com