1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হারের পর মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

৩৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। এরপর রিয়াদ দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। যদিও হারটা ছোট নয়, আর টানা চতুর্থ হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাদের মুখে ফেলে দিয়েছে টাইগাররা।

এদিন প্রোটিয়াদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি পেলেও ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। তবে মুশিই নয়, ব্যর্থ টপ ও মিডল-অর্ডারও। তবে ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন সাকিব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাল-সবুজের অধিনায়কের মন্তব্য, শেষ ১০ ওভারের খেলায় আমরা হেরেছি। মুশফিক ও মাহমুদউল্লাহর ওপরে ব্যাটিং করা উচিত কি না, তা নিয়ে অনেক কথা হয়েছে। তবে তাদের যে ভূমিকা আছে, তাতে তারা খুব ভালো করছে। আমাদের শীর্ষ চার ব্যাটারকে ভালো করতে হবে। এই টুর্নামেন্টে অনেক দূর যেতে হবে, এখনও যেকোনো কিছু হতে পারে। অনেক কিছু শিখতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানের শোচনীয় পরাজয়ে টানা চার ম্যাচে হার দেখল টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com