1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মহাখালীতে আগুন: গ্রিল টপকে নামার সময় নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে আতঙ্কে গ্রিল টপকে নামার সময় হাসনা হেনা (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানিটির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা জানান, হাসনা হেনা ভবনের ৯ তলায় কাজ করতেন। আগুনের আতঙ্কে একটি তার ধরে গ্রিল টপকে নামার সময় তার ছিঁড়ে পড়ে যান।

এর আগে, এদিন বিকেল ৫টায় ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লাগে। আগুন নেভাতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি ছাড়াও ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। শেষ খবর পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

জানা গেছে, ভবনটিতে ২০ থেকে ২৫ জন আটকে আছে। সাত জনকে জীবিত উদ্ধার করা হলেও মোবাইলের লাইট জ্বালিয়ে অনেকেই বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলে ইশারায় জানাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ঘটনাস্থলে দুটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি টিটিএল নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের একাধিক অফিস রয়েছে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে। বেশ কয়েকজনকে নিচে নামিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com