1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে: নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ দ্বিতীয় ধাপে গড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি বলেছেন, এ পর্যায়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ দীর্ঘ ও কঠিন হবে।

নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশে বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এটি আমাদের দেশের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’। তিনি আরও বলেন, এ অভিযান সহজ নয়। এ মিশন দীর্ঘস্থায়ী ও কঠিন হবে। আমরা প্রস্তুত।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরো বলেন, এ পর্যায়ে আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা হামাসকে এবং তার সামরিক সক্ষমতাকে ধ্বংস করবো। জিম্মিদেরকে দেশে ফিরিয়ে আনবো।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলের বোমা হামলা অব্যাহত রয়েছে। টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুও বলেছেন, গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি কমান্ডার ও সেনা মোতায়েন করা হয়েছে।

এ দিকে উড়োজাহাজ থেকে লিফলেট ফেলে গাজাবাসীকে সতর্ক করেছে ইসরাইল। লিফলেটে বলা হয়েছে, উত্তর গাজা এখন যুদ্ধক্ষেত্র, আপনারা সবাই দক্ষিণ গাজায় চলে যান।

তবে ফিলিস্তিনি কর্মকর্তারা দাবি করেছেন, ইসরাইলি বোমা বর্ষণ থেকে দক্ষিণ গাজাও নিরাপদ নয়। নিয়মিত অঞ্চলটিতে হামলা করছে ইসরাইলি সেনাবাহিনী।

ত্রাণ সংস্থাগুলোও বলেছে, গাজার বেসামরিক ফিলিস্তিনিদের জন্য নিরাপদ কোনও স্থান নেই।

ইসরাইল কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের হামলায় ইসরাইলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। অপর দিকে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com