1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অবরোধ কর্মসূচি : রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সম্বলিত একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন সানিন ও সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করারও পরিকল্পনা রয়েছে আমাদের।

তালা দেওয়ার সময় রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে তালা দিয়েছে। আমি এখন ক্যাম্পাসে ঢুকছি এবং বিষয়টি দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com