1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,গুলি, আটক ৫

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশব্যাপী বিএনপির ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধের প্রথমদিন সকালে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ মিছিল থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা নামক এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু,পৌর বিএনপি নেতা আরিফ হোসেনসহ ৫জনকে পুলিশ আটক করেছে।

মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন,বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বাধা দেয়া হয়। এ সময় তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com