1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফিফটি করে ফিরলেন রিয়াদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দল থেকে বাদ পড়ার পর অনেকেই মাহমুদউল্লাহ্‌র ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু কঠোর পরিশ্রমে নিজেকে নতুন করে গড়ে বিশ্বকাপের আগে দলে ফিরেছেন তিনি। এরপর বিশ্বকাপে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ৩৭ বছর বয়সী রিয়াদ। বাংলাদেশের বাকিরা যখন ব্যাট হাতে ব্যর্থ, রান করেই চলেছেন রিয়াদ। পাকিস্তানের বিপক্ষেও দলের বিপর্যয়ের সময়ে ব্যাটিংয়ে নেমে অর্ধশতক তুলে নিয়েছেন।

সাত নম্বর পজিশনের জন্য রিয়াদকে দলে ফেরালেও বাজে সময় কাটানো দলের হয়ে একেকদিন একেক জায়গায় ব্যাট করতে নামতে হচ্ছে রিয়াদকে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) ইডেন গার্ডেন্সে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ততক্ষণে ২৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুকছিল বাংলাদেশ। সেখান থেকেই লিটন দাসের সঙ্গে ইনিংস মেরামতে নামেন তিনি।

লিটন-মাহমুদউল্লাহর ৭৯ রানের জুটিতে ১০০ পেরিয়ে যায় বাংলাদেশ। কিছুটা ধীরে খেলছিলেন লিটন। তবে রিয়াদ ছিলেন সাবলীল। উসামা মীরের স্পিন বলকে মিড অনের ওপর দিয়ে বাউন্ডারি ছাড়া করে তারই প্রমাণ রাখেন তিনি। রিয়াদ ও লিটন দুজনই এগুচ্ছিলেন অর্ধশতকের দিকে। কিন্তু দলীয় ১০২ রানে লিটন ইফতেখার আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ৬৪ বলে ৪৫ রান করে লিটন ফিরলেই ঠিকই অর্ধশতক পূর্ণ করেছেন রিয়াদ।

২২৭ ওয়ানডের ১৯৭তম ইনিংসে ২৮তম অর্ধশতক পূর্ন করেছেন তিনি। চলতি বিশ্বকাপে পাঁচ ইনিংসে এটি তার দ্বিতীয় পঞ্চাশ ছাড়ানো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি রিয়াদ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দলেই ছিলেন না তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরে খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। ভারতের পক্ষেও ৪৬ রান করেছিলেন রিয়াদ। চলতি বিশ্বকাপে রিয়াদ সেরা ইনিংসটি খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দলের বিপর্যয়ে ১১১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে হারের দিনে অবশ্য ২০ রান করেই ফিরেছিলেন রিয়াদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com