1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে অবরোধের প্রথম দিনে দূরপাল্লার বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ। গ্রেফতার -৪!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি :অবরোধের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ের সড়কে দূরপাল্লার বাসসহ ভারী যানবাহন বন্ধ ছিল। তবে কোনো প্রতিবন্ধকতা না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। শহরে অটোরিকশা মটর সাইকেল রিক্সা, চার্জার, পাগলু, টুকটুকিসহ বিভিন্ন হালকা যানবাহন চলেছে। রাস্তাঘাটে লোকজনের চলাচল স্বাভাবিক দিনের চাইতে কম ছিল।মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঠাকুরগাঁওসহ সারা দেশে লাগাতার ৩ দিন সড়কপথ ও রেলপথের অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তবে ঠাকুরগাঁওয়ে মাঠে কোনো অবরোধকারী দেখা যায়নি।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো: জুয়েল খান, শেখ জুলকারনাইন, নজরুল ইসলাম (হৃদয়) ও মো: সোহেল রানা। অন্যদিকে অবরোধের প্রথম দিনে কড়া নিরাপত্তায় ঠাকুরগাঁও জেলা পুলিশআনসার ও র‍্যাব।
অবরোধের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে দেখা যায়নি বিএনপির কোন অবরোধ কার্যক্রম। চারিদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিরাজ করছে থমথমে পরিবেশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএনপির দলীয় কার্যালয়সহ শহরের প্রতিটি পয়েন্টে তৎপর ছিল পুলিশ প্রশাসন, নতুন পোষাকের আনসার বাহিনী ও র‍্যাব।
তবে সড়কপথে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ভারী যানবাহন বন্ধ থাকলেও শহরে অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com