1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করবে জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা (এক্সামিন) করবে জাতিসংঘ। আগামী ১৩ই নভেম্বর সোমবার জেনেভায় অনুষ্ঠেয় মিটিংয়ে এই যাচাইকরণ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)। তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। যার ওয়েব লিঙ্ক https://media.un.org/en/asset/k1x/k1xoo0ty90। এই পর্যালোচনা যাচাই হবে জেনেভায় রুম-২০, প্যালেস ডেস ন্যাশন্স-এ। ১৩ই নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ৬ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ ১৪টি দেশের মানবাধিকার পর্যালোচনা বা রিভিউ করছে। তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিভিউ সম্পন্ন হয় যথাক্রমে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, ২০১৩ সালের এপ্রিলে এবং ২০১৮ সালের মে মাসে। উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭টি সদস্য দেশ নিয়ে গঠিত ইউপিআর ওয়ার্কিং গ্রুপ।

জাতিসংঘের ১৯৩ টি সদস্য দেশের প্রতিটিই একটি দেশের রিভিউতে অংশ নিতে পারে।

এতে তিনটি ক্যাটেগরিতে রিভিউ করা হবে। ক. জাতীয় প্রতিবেদন- পর্যালোচনাধীন রাষ্ট্রের দেয়া তথ্য। খ. নিরপেক্ষ মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ ও গ্রুপ- যা স্পেশাল প্রসিডিউর নামে পরিচিত, মানবাধিকার চুক্তি বিষয়ক সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলোর দেয়া রিপোর্টের তথ্য। গ. জাতীয় মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান, আঞ্চলিক সংগঠন ও নাগরিক সমাজের গ্রুপগুলো সহ অন্য অংশীদারদের দেয়া তথ্য।

উল্লেখ্য, ইউপিআর হলো জাতিসংঘের ১৯৩টি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন। ২০০৮ সালের এপ্রিলে প্রথম এর মিটিং হয়। তারপর থেকে ১৯৩ টি সদস্য রাষ্ট্রের পর্যালোচনা করা হয়েছে তিনবার। রাষ্ট্রগুলো পূর্বের শুনানিতে যেসব সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, তা সাম্প্রতিক মানবাধিকার রিপোর্টে কতটা বাস্তবায়ন হয়েছে তা যাচাই করে দেখা হবে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইন, বিচার ও পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাংলাদেশের পর্যালোচনাকারী হিসেবে যে তিনটি দেশ র্যা পোর্টিউর হিসেবে প্রতিনিধিত্ব করেছে তারা হলো কিউবা, পাকিস্তান ও রোমানিয়া। এতে বাংলাদেশের জন্য যেসব সুপারিশ করবে ইউপিআর ওয়ার্কিং গ্রুপ তা বুধবার, ১৫ই নভেম্বর স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গৃহীত হওয়ার শিডিউল আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com