1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজধানীতে তিন বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামীকাল রোববার সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগেই ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের (৮ নং) একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।

সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আর গাবতলী এক্সপ্রেস পরিবহনে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম।

অদ্য:  ২১/০০ ঘটিকা।স্থান: সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে গুলিস্তান, ঢাকা। সময় নিয়ন্ত্রণ যাত্রীবাহী বাসে আগুন। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com