1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুবাইয়ে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৩২৯ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের সীমানা পেরিয়ে এবার সুদূর আরব আমিরাতে জমকালো আয়োজনে এক ঝাক শিল্পীদেরকে নিয়ে বসতে যাচ্ছে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডের পঞ্চম আসর। ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণা দেন ফ্রেন্ডস ভিউর চেয়ারম্যান রবি চৌধুরী। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় রয়েল কনকড হোটেল এন্ড সুইটস দুবাইতে। বহুল আলোচিত এই ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ডটি অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবসকে সামনে রেখে ১৬ই ডিসেম্বর। দুবাইয়ের পাঁচ তারকা মানের হোটেল ক্রাউন প্লাজা দেরা দুবাইতে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড অর্গানাইজিং কমিটির উপদেষ্টা শিবলী আল সাদিক (সভাপতি,প্রেসক্লাব দুবাই), আলহাজ্ব ইয়াকুব সৈনিক ও ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড এর কর্ণধার ও আয়োজক রবি চৌধুরী। রয়েল কনকড হোটেলের জিএম রাকিব ও দুবাইয়ের অর্গানাইজিং কমিটির সদস্য মমিন, রাহাত, জমির উদ্দিন ও রাকিব। এই সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড সম্পর্কে সকল বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রবি চৌধুরী সাথে শিবলী আল সাদিক। রবি চৌধুরী বলেন, এই প্রথম বাংলাদেশের অনেকগুলা আর্টিস্ট একসাথে দুবাইয়ের মাটিতে পা রাখছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের দর্শক উপস্থিত থাকবে, ইন্ডিয়ান ডান্স টিম ডান্স পরিবেশন করবেন। ১৮ টি দেশের সুন্দরী প্রতিযোগিতার মডেলরা এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে যারা আসবেন, মনোয়ার হোসেন ডিপজল,জায়েদ খান, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম,আসিফ আকবর, কোনাল, নিরব, অপু বিশ্বাস, মুসফিকুর ফারহান,কেয়া পায়েল,ইদিকা পাল সহ আরো অনেক শিল্পী কলাকৌশলী, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, কোরিগ্রাফারা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন ও সমকাল, বাংলাদেশ কন্ঠ । ফ্রেন্ডস ভিউ স্টার আওয়ার্ডের বাংলাদেশ অর্গানাইজিং টিমের হয়ে যারা আছেন, সুমন চৌধুরী, তৌফিক, অপু, সিরাজুল ইসলাম রুবেল, রাজিব, প্রবীণ, প্রীতম। আগামী ১৬ই ডিসেম্বরে “ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড ২০২৩-দুবাই। অনুষ্ঠানটি যেন সুন্দর ও সফলভাবে করতে পারি তার জন্য দোয়া ও সহযোগিতায় কামনা করছি সবার কাছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com