1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

২৮ অক্টোবরের পর প্রথমবারের মতো নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের পর প্রথমবারের মত নয়াপল্টন এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

১ দফা দাবিতে বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রোববার দুপুর ১২ টায় বিজয় নগর মোড় থেকে হোটেল ৭১ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

মিছিল শেষে হোটেল ৭১ এর সামনে কিছুক্ষন অবরোধের সমর্থনে অবস্থান নেন নেতাকর্মীরা। অবস্থান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন শ্যামল।

তিনি বলেন, দেশবাসীকে অবরোধ পালনের আহ্বান জানাই। রাষ্ট্র মেরামত করতে গিয়ে সাময়িক অসুবিধা হচ্ছে। কিন্তু বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এই অবরোধ আপনারা পালন করবেন। সামনে গণতন্ত্রের বিজয় উদযাপন করতে আপনারা রাজপথে নেমে আসবেন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শ্যামল মালুম, মারুফ ইলাহি রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক তারেক হাসান মামুন, নুর আলম ভুঁইয়া ইমনসহ ঢাকার বিভিন্ন কলেজ ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com