1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নাশকতাকারীরা দেশের যে প্রান্তেই থাকুক গ্রেপ্তার করব: হারুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন বলেন, নাশকতাকারীদের অনেকের নাম আমরা পেয়েছি, অনেককে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান চলছে ,বাকিরাও শিগগিরই গ্রেপ্তার হবে। বিভিন্ন থানায় হওয়া মামলাগুলো তদন্ত করা হচ্ছে।

অবরোধে বাসে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গায় থানা পুলিশ, ডিবি পুলিশ টহল দিচ্ছে, মোবাইল কোর্ট চলছে। আমরা চেকপোস্ট বসাচ্ছি। যারা বাসে আগুন দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসব।

ডিবিপ্রধান বলেন, তফসিলকে কেন্দ্র করে যারা এই ধরনের অপরাধী রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। ইসির অধীনে থেকে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন করার জন্য আমরা একই কাজ করব এবং এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

এর আগে, রোববার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগ করা হবে।

তিনি বলেন, যারা চোরাগোপ্তা নাশকতা করছে, তারাও তাদের স্থান ও সময় পরিবর্তন করছে। তারা যে জিনিস দিয়ে নাশকতা করছে সেগুলোরও পরিবর্তন করার চেষ্টা করছে। এখন যারা যাত্রীবেশে চোরাগোপ্তা হামলা কিংবা নাশকতা করছে সেটি ১০০ ভাগ নির্মূল করা চ্যালেঞ্জিং। তবে আমাদের চেষ্টা আছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com