1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৪ জন আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি-জামায়াতসহ কয়েকটি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর পঞ্চম দফা অবরোধ চলছে আজ বুধবার সকাল ৬টা থেকে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধের সমর্থনে মিছিল ও স্লোগান দেওয়ার সময় চারজনকে আটক করেছে পল্টন থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম, পরিচয় ও পদ-পদবি জানা যায়নি।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম। তিনি বলেন, পার্টি অফিসের সামনে কয়েকজন অবরোধের সমর্থনে মিছিল ও স্লোগান দিচ্ছিলে। সে সময় তাদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় সহিংসতার কারণে। সমাবেশের মাঝপথে এক দিনের হরতাল ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চ ছেড়ে যান।

এ ঘটনার পরদিন থেকেই বিএনপির কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি প্রহরা, ব্যারিকেড ও কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে তল্লাশি চালাতে। তল্লাশির পর থেকেই এই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যাচ্ছে।

সেই সঙ্গে কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি উপস্থিতি ও কড়া নজরদারি। তবে প্রায় ১৮ দিন পর গতকাল মঙ্গলবার কার্যালয়ের সামনে ও কাছাকাছি পুলিশের অবস্থান এবং তৎপরতা কিছুটা শিথিল হতে দেখা গেছে। এখনো দলটির প্রধান কার্যালয়ের মূল ফটকের তালা খোলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com