1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

ডঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুর বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া। বাংলাদেশে গত কয়েক দিনের সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন রয়েছে তারা।

সোমবার (২০ নভেম্বর) সকালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে হাইকমিশনার বলেন, সরকারও প্রতিশ্রুতিবদ্ধ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা এ বিষয়টিকে স্বাগত জানাই। গত কয়েক দিনে সড়কের সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করব, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা সহজ পন্থায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তবে এর জন্য প্রয়োজন ব্যবসার ভালো পরিবেশ। বাংলাদেশে সেই সুযোগ রয়েছে; বিনিয়োগকারীরাই সেই সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠক শেষে এমএ মান্নান বলেন, স্বাধীনতার সময়ও অস্ট্রেলিয়া উচ্চমানের সমর্থন দিয়েছে। আজকে আমরা সেই দেশে পড়ালেখা করার জন্য ভিসা প্রক্রিয়াকে সহজ করে দেওয়ার কথা বলেছি। তিনি আরও বলেন, আমরা যে ১০টি দেশে সবচেয়ে বেশি এক্সপোর্ট করি তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। আমাদের এক্সপোর্ট প্রতিনিয়ত বাড়ছে। আমরা তাদের কাছ থেকে মাতারবাড়ির জন্য কয়লা আমদানি করছি। এছাড়া গম, দুধ ও পশম আনছি।

তিনি আরও বলেন, তারা এদেশে শিক্ষা, দক্ষ জনশক্তি ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে আগ্রহী। আমি বলেছি, আমাদের প্রচুর জনশক্তি আছে। তাদের দেশে অনেক জমি খালি পড়ে আছে। ওখানে কাজ করার অনেক সুযোগ আছে। আমরা তাদের অদক্ষ এবং আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেছি। নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com