1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কেন ফরম নেননি রওশন ও তাঁর অনুসারীরা, কী হচ্ছে জাপায়?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুরুতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরে নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই ফরম বিক্রি শুরু করেছে জাপা। তবে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তাঁর ছেলে রাহগীর আল মাহি এরশাদ (সাদ এরশাদ) এবং তাঁদের অনুসারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। ফলে মনোনয়ন নিয়ে জাতীয় পার্টিতে যে সংকট তৈরি হয়েছে, তা বেড়েছে বলেই মনে হচ্ছে।

শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত রওশন এরশাদ ও তাঁর অনুসারীরা ফরম সংগ্রহ করেননি। এ অবস্থায় করণীয় ঠিক করতে আজ সকাল ১১টায় গুলশানে রওশন এরশাদের বাড়িতে বৈঠকে বসছেন তাঁর অনুসারীরা।

জাপা সূত্র জানায়, সাদ এরশাদ রংপুর-৩ আসনের সংসদ সদস্য। এই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। ফলে এই আসন নিয়ে তাঁদের মধ্যে পুরনো বিরোধ আবার সামনে এসেছে।

এসব বিষয়ে সুরাহা করতে রওশন এরশাদ কয়েক দিন ধরে চেষ্টা করেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে জানিয়েছে দলের একটি সূত্র। জি এম কাদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু তিনিও এখনো সাক্ষাতের সুযোগ পাননি।

অবশ্য জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘রওশন এরশাদ আমাকে ফোন দিয়ে সাদ এরশাদসহ তিনজনের ফরম সংগ্রহ করতে লোক পাঠাবেন বলে জানিয়েছেন। কিন্তু এখনো তাঁরা কাউকে পাঠাননি। ’

এর ফলে দলে সম্ভাব্য সংকট নিয়ে তিনি বলেন, ‘রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক, তিনি নির্বাচন করতে চাইলে দল সহযোগিতা করবে। তিনি ফরম সংগ্রহ না করলেও দলে কোনো সংকট তৈরি হবে না। ’

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ রওশনপন্থী নেতা মসিউর রহমান রাঙ্গা সংবাদ মাধ্যমকে বলেন, ‘তাঁদের নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তাদের দেওয়া হয়নি। কয়েকজনকে লাঞ্ছিত করা হয়েছে। এ অবস্থায় আমরা আজ সকালে বৈঠক করে করণীয় ঠিক করব। ’

এদিকে শুক্রবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব মুজিবুল হক (চুন্নু), সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেনসহ বোর্ডের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। আজ শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ এবং ২৬ নভেম্বর রোববার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com