1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘বিদেশিদের তাড়াতে যা প্রয়োজন তা করব’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আমাদের নির্বাচন আমরা করব, বাহিরের কোনো হস্তক্ষেপ এখানে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান। শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ কর’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাজী খলীকুজ্জমান বলেন, বাইরের যারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন তারা এটি বন্ধ করুন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আমরা নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারি। নাহলে ১৯৭১ সালে অনেকের বিরোধিতা সত্ত্বেও এ দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, আবারও তাদেরকে তাড়াবার জন্য যা কিছু করার তা আমরা করব।

তিনি বলেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আবার এদেশের এগিয়ে যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমাদের নীতি নির্ধারণ আমরা নিজেরা করব। বড় বড় দেশের সাথে কিছু ছোট ছোট দেশ একত্রিত হয়ে আমাদের দেশে বিদেশিরা তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশিরা আমাদের দেশে অপতৎপরতা চালাচ্ছে। এটার একটাই কারণ সেটা হলো, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের সামাজিক অগ্রগতি অনেক হচ্ছে, এগুলো কারো কারো সহ্য হচ্ছে না।

বিদেশিদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন। আমরা কোনো খবরদারি চাই না, আমরা বন্ধুত্ব চাই। যারা বন্ধু হিসেবে আসবে আমরা তাদেরকে সহযোগিতা করবো। কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করলে আমরা সেটির প্রতিবাদ করবো।

সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ম. হামিদ বলেন, ‘বারবার ঘুঘু এসে খেয়ে যাও ধান’ এ সুযোগে আমরা বারবার দিতে চাই না। ১৯৭১ সালে যে সব বড় বড় শক্তি আমাদের বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধে, তারাই আজকে মানবাধিকারের নামে নতুন করে ছোবল দিতে আসছে। আমরা বলতে চাই আপনারা বিশ্বব্যাপী যেভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন, নিজেদের দিকে তাকান আসলে মানবাধিকারের জন্য আপনারা কোন কাজ করেননি। আমরা বলতে চাই, আমাদের নিজেদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব। আমাদের সিদ্ধান্ত আমাদের রাজনীতিবিদরাই নেবেন। আমাদের জনগণ যে মেন্ডেট দিবে সে অনুযায়ী দেশ পরিচালিত হবে। এখানে বাইরের শক্তির কিছু করার নেই এবং সেটা আমরা মানতেও রাজি না।

তিনি বিদেশিদের আহ্বান জানিয়ে বলেন, আমরা বলব আপনারা আসুন আমাদের নির্বাচন কতটা সুষ্ঠু হয় সেটা দেখুন, সেখানে কোন ভুলত্রুটি থাকলে সেগুলো নিয়ে কথা বলুন। কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করার যে নীলনকশা আপনারা করেন সেটা বাংলাদেশের জনগণ হতে দেবে না।

মানববন্ধনে এসময় সম্মিলিত নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com