1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনগণই একদিন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করবে: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাজার নিয়ন্ত্রণে জনগণের অধিকার নিয়ে তাদের জানতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘আমাদের আশা, জনগণই একদিন বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট করবে। তাহলে বাজারে প্রকৃত সুফল পাওয়া যাবে। বিপণন ব্যবস্থায় ত্রুটি আছে। ধাপে ধাপে কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ ব্যবস্থায় বাধা তৈরি করছে। এই সিন্ডিকেট ভাঙতেও সরকার তৎপর।’

শনিবার রাজধানীর এফডিসির সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও ডিবেট ফর ডেমোক্রেসি এই প্রতিযোগিতার আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করে গরুর মাংস ৪৫০ টাকায় ভোক্তা পর্যায়ের খাওয়ানো সম্ভব। তবে আমরা আমদানি করতে চাই না।’

তিনি বলেন, ‘ডিম আমদানির সিদ্ধান্তে বাজারে ডজন প্রতি ১০ থেকে ১৫ টাকা দাম কমে গেছে। যেখানে ১৫০ থেকে ১৬০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি হতো। বর্তমানে তা নেমে এসেছে ১২০ টাকার নিচে। প্রতি দিন দেশে চার কোটি ডিম লাগে। অথচ ৬২ হাজার ডিম আমদানির ফলে এক ঘণ্টায় বাজারের ডিমের দাম কমেছে।’

আমদানিতে ডলার সংকটের প্রভাবের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘চিনির দাম কমায় সরকার আমদানিতে ৪২ টাকা কর কমালো। বাজারে এর প্রভাব পড়েছে মাত্র এক টাকা ৫০ পয়সা।’ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com