1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না: শাহদীন মালিক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে ‘আবারো সাজানো নির্বাচন : নাগরিক উৎকণ্ঠা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শাহদীন মালিক বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রবেশের সময়ে গেটে আমার গাড়ি থামানো হয়েছে। গাড়িতে সুপ্রিম কোর্টের পরিচয় সংবলিত স্টিকার থাকা সত্ত্বেও আমার গাড়ি থামানো হয়েছে। আমার শরীরে আইনজীবীর কালো গাউন থাকার পরে আমাকে দেখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। আমার জুনিয়র আইনজীবীরা বলছেন নিরাপত্তার নামে তাদের কাগজপত্র পোশাক সব পরীক্ষা করা হয়। এটা শুধু সুপ্রিম কোর্টের অবস্থা নয়। সারাদেশেই একই অবস্থা হয়তো। বিজিবি, আনসার, পুলিশ, র্যা ব এসবের সংখ্যা ১০-১২ লাখের মতো প্রায়। এরশাদ আমলে এতো সংখ্যক ছিল না। এমন পরিস্থিতি ছিল না। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকচিত্রী শহিদুল আলম।

সভাপতিত্ব করেন বদিউল আলম মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যাপক আনু মুহাম্মদ, ব্রতীর প্রধান শারমিন মুরশিদ, নারীপক্ষের নেত্রী শিরিন হক, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান ফারুক ফয়সল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com