1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ক্রাচে ভর দিয়ে যুবদল নেতার বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে ক্রাচে ভর দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল নেতা সাজিদ হাসান বাবু।

বুধবার সকালে কারওয়ানবাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করেন তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. মহিউদ্দীন রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সরকার, ছাত্রদল নেতা জিল্লুর রহমান জনি, রফিক, খোরশেদ আলম, রাজ মাহমুদ, মারুফ, রাব্বি। পুলিশ মিছিল শুরুর পূর্বেই তেজগাঁও কলেজ ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন যুবদলের কেন্দ্রীয় নেতা সাজিদ হাসান বাবু।

অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই ঢাকার গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে যুবদলের কেন্দ্রীয় পাঠাগারবিষয়ক সহসম্পাদক সাজিদ হাসান বাবুকে সরকারি দলের নেতাকর্মীরা তুলে নিয়ে যায়। এর পর হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে পঙ্গু করে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছু দিন আগে তিনি বাসায় ফিরেছেন। অসুস্থ অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com