1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরায়েলি হামলায় ইরানের ২ সামরিক উপদেষ্টা নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের দুইজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। সিরীয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‌‘মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন ইসরায়েল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিনি বিশেষ করে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসির দুই সেনা শাহাদাৎবরণ করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ। সিরিয়ায় মার্কিন ও ইসরাইলি মদদপুষ্ট দায়েশ বা আইএস-সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলার জন্য গত কয়েক বছর ধরে সেদেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা।

ইরানের একটি সূত্র বলছে, আইআরজিসি’র এই দুই সদস্য সিরিয়ায় ইসরাইলের গতকালের হামলায় শাহাদাৎবরণ করেছেন।সূত্র : পার্সটুডে, রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com