1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

বিএনপির ১২ নেতাকর্মীর তিন বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাঁচ বছর আগে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

রায়ে দণ্ডবিধির এক ধারায় প্রত্যেক আসামির এক বছরের কারাদণ্ড, অপর ধারায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জনমনে ভীতি প্রদর্শনের জন্য নাশকতা করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com