1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

লেবাননকে গাজা ও খান ইউনিসে পরিণত করা হবে: নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি কোনো ভুল করে, তা হলে বৈরুত-দক্ষিণ লেবাননকে গাজা ও খান ইউনিসে পরিণত করা হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওবার্তাসহ এই হুমকি দিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

হামাস-ইসরাইলের অস্থায়ী যুদ্ধবিরতি শেষে লেবাননের হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে গুলিবিনিময়ের তীব্রতা বেড়েছে। নেতানিয়াহুর এই হুমকির আগে লেবানন থেকে ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর সীমান্তের শহর মাত্তাতে এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এসেছে তা চিহ্নিত করা হয়েছে। জবাবে সামরিক হেলিকপ্টার, ট্যাংক ও কামানের গোলাবর্ষণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর, এর প্রতিক্রিয়ায় গাজায় বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। এরই মধ্যে লেবানন সীমান্তে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। হামাসের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের বেশ কয়েক দফা হামলা-পাল্টাহামলার ঘটনাও ঘটেছে। আশঙ্কা রয়েছে, সংঘাতের আরেকটি ক্ষেত্রে পরিণত হতে পারে অঞ্চলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com