1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বের নীরবতায় গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে: তুরস্কের ফার্স্ট লেডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান বলেছেন, গাজা ইস্যুতে বিশ্ব তার আওয়াজ তুলতে ব্যর্থ হয়েছে; বিশেষ করে যখন একজন ইসরাইলি মন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক বার্তায় গাজায় পারমাণবিক বোমা ফেলাকে বিকল্প হিসেবে উল্লেখ করেছেন।

ডেইলি সাবাহ জানিয়েছে, রোববার সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় ফার্স্ট লেডি প্রশ্ন তুলেছেন যে, ‘তারা এখন কীভাবে সর্বজনীন মানবাধিকারের কথা বলতে পারে?’

এর আগে গত মাসে ইসরাইলি মন্ত্রী আমিচায় ইলিয়াহু, যিনি ডানপন্থি ওটজমা ইহুদিত পার্টির সদস্য, স্থানীয় মিডিয়াকে বলেছিলেন, গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলা ‘একটি বিকল্প’ হিসেবে রয়েছে। ইসরাইল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা।

তুরস্কের সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ৭ অক্টোবর নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে আঙ্কারা ইসরাইলকে তার পারমাণবিক অস্ত্রাগারের বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

এদিন তুর্কি ফার্স্ট লেডি বলেন, ৭৫ বছর আগে স্বাক্ষরিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণার বার্ষিকী এমন সময় পালন করা হচ্ছে, যখন ‘গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে’।

‘গত দুই মাস ধরে কাফনে মোড়ানো গাজার নিষ্পাপ শিশুদের ছবি দেখে আমরা কেঁপে উঠছি। ইসরাইল নির্লজ্জভাবে বিশ্ব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। তারা শুধু নারী, শিশু এবং বৃদ্ধকেই হত্যা করে না, মানবতার সকল মূল্যবোধকেও হত্যা করে,’ বলেন এমিন এরদোগান।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ক্রমাগত বোমাবর্ষণের শিকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সাথে সংহতি প্রকাশের জন্য ইস্তাম্বুলে গত মাসে বিশ্বের ফার্স্ট লেডিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছিলেন।

তুর্কি ফার্স্ট লেডি তার বার্তায় বলেন, তুরস্ক এই নিষ্ঠুরতাকে বিশ্বের সামনে তুলে ধরবে এবং শান্তির জন্য আমরা সমন্বিত কণ্ঠস্বর হিসেবে থাকব। আমরা এমন একটি বিশ্ব ব্যবস্থা কামনা করি, যেখানে নির্যাতিত, নিরপরাধ, উদ্বাস্তু, অভাবী প্রত্যেকের সাথে সমান ও ন্যায্য আচরণ করা হবে এবং এক্ষেত্রে তাদের ধর্ম, ভাষা বা বর্ণ বিবেচনা করা হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com