1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচনে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ও সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। পরিস্থিতি বিবেচনায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীও থাকার প্রত্যাশা করেছে ইসি।

এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে রাষ্ট্রপতির অনুমতি পেলে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

 

বৈঠকে শেষে তিনি আরও জানান, কতজন সদস্য থাকবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, অবস্থা বিবেচনায় প্রয়োজনে আবারও বৈঠক হতে পারে বলেও জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রধান।

নির্বাচনে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে কি না সেনাবাহিনী সে বিষয়টি চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে নির্বাচন কমিশনে সন্ধ্যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রধান নির্বাচন কমিশনারের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন, ইসি সচিব, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com