1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মনিরুল ইসলাম (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

মনিরুল রাজশাহীর কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ জানান, বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ৭ নভেম্বর থেকে মনিরুল ইসলাম কারাগারে ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারাগারের হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ গণমাধ্যমকে জানান, মনিরুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। পরবর্তীতে ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়াগুলো পুলিশ দেখছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা দাবি করেন, এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে শুনেছি মনিরুল অসুস্থ ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com