1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নুরসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত নতুন দিন ধার্য করেন। এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য বিচারক প্রতিবেদন দেওয়ার নতুন এ দিন ধার্য করেন।

অবৈধভাবে বাধা প্রদান ও মারধরের অভিযোগে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেছে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

সংশ্লিষ্ট পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অপর দুই আসামি হলেন- ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন ও সাইফুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, ১৭ জুলাই রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তারেক। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com