1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভোটের বিরোধিতাকারীরা গণতান্ত্রিক রাজনীতির অন্তরায়: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যে রাজনীতির প্রতিষ্ঠা করা, সেই গণতান্ত্রিক রাজনীতিকে একটি অপশক্তি ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারবিরোধী আন্দোলনে থাকা দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে যারা বিরোধিতা করছে, তারা দেশের গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, “বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত।

“আজকে এ কথা সর্বাংশেই সত্য যে, বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর, বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন এবং হতাশ জাতিকে ঐক্যবদ্ধ করে শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে সুচনা করে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন। এরপর শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ।”

তিনি বলেন, “পনের বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতিতে-সমৃদ্ধিতে নতুন উচ্চতা পেয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। দারিদ্র্যসীমায় আজকের বাংলাদেশ ১৮.৭ এ নেমে এসেছে এবং হতদরিদ্র ৫ ভাগে নেমে এসেছে, এটা একটা বিরাট অর্জন, বিরাট সমৃদ্ধি। আমরা জিজিটাল বাংলাদেশ বলেছি, আমাদের পরবর্তি লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ।

একটা লক্ষ্য নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে কাদের বলেন, “আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন…এর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনও অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ।”

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতার ডালপালা বিস্তার হচ্ছে। আমাদের উন্নয়ন-অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে। আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এ দেশের রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com