1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রার্থিতা তুলে স্বতন্ত্র প্রার্থীকে জড়িয়ে কাঁদলেন আ.লীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম পরিবারের সদস্য সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। একই সঙ্গে চাচাত ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামকে সমর্থন দিয়েছেন।

এদিকে সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছে। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সৈয়দ সাফায়েত। ফলে এবার ভাই ও বোনের মধ্যে এ আসনে লড়াই হবে।

প্রার্থিতা প্রত্যাহার বিষয়ে রোববার (১৭ ডিসেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা করেন টিটু। সেখানে সাফায়েতকে সমর্থনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরে সাফায়েত ও টিটু পরস্পরকে জড়িয়ে ধরেন। এ সময় ডুকরে কাঁদতে থাকেন টিটু। সান্ত্বনা দিতে তার গাল ও কপালে চুমু দেন সাফায়েত।

টিটু বলেন, আমরা নৌকার বিরুদ্ধে নই। পরিবর্তন চাই, যোগ্য নেতৃত্ব চাই। স্বতন্ত্র রাখার মাধ্যমে নেত্রী সে সুযোগ করে দিয়েছেন।

সৈয়দ সাফায়েত বোন ডা. লিপির নানা অযোগ্যতা তুলে ধরেন। এক পর্যায়ে বলেন, মহিলারা কখনও নৌকার মাঝি ছিল না। তারা কখনও নৌকার মাঝি হতে পারেন না।

তিনি বলেন, বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলাম যে উন্নয়ন কাজ করে গেছেন, এরপর আর কিছুই হয়নি। বাবা ও ভাইয়ের সুনাম এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই প্রার্থী হয়েছি।

সৈয়দ সাফায়েত আরও বলেন, আমার বয়স ৬৮, বেশিদিন নেতৃত্ব দিতে পারব না। এবার কিছু করতে চাই। আগামীতে টিটু এমপি হবে। তাকে দলের সাধারণ সম্পাদক বানাব, সভাপতি বানাব।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে ও কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com