1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করার সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সেইসঙ্গে কেউ যদি নির্বাচন বানচাল করতে চান তাহলে র‍্যাব কঠোর হস্তে তা দমন করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন র‍্যাবপ্রধান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাসে র‍্যাব-১৪ কার‍্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে র‍্যাব ডিজি এসব কথা বলেন।

র‍্যাবপ্রধান বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। এর কোনো বিকল্প নেই। এরইমধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষ হয়েছে। এখন প্রচারণা শুরু হয়েছে। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।

চলমান নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে খুরশীদ হোসেন বলেন, ২৮ অক্টোবরের পর থেকে রেলসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। বাসে আগুন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা এবং রেললাইন কেটে ফেলা হচ্ছে। র‍্যাব সাদা পোশাকে এসব কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পোশাক পরেও কাজ করছে।

তিনি বলেন, এদেশে নাশকতামূলক কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। আজ অথবা কাল তারা আইনের হাতে ধরা পড়বে।

এর আগে র‌্যাব-১৪ কার্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিশাল আকারের কেক কেটে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে মধ্যাহভোজে অংশ নেন ডিজি এম. খুরশীদ হোসেন।

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, র‌্যাব-১৪ এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com