1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মানসিকভাবে সুস্থ নেই শামীম ওসমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার বাবা মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই, জেগে উঠুন ওই নরপশুদের বিরুদ্ধে।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণি-পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করবো। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেণি-পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করব। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা আমার মত নয়শ টাকার জন্য ফরম ফিলাম করতে পারে না সেসকল ছাত্রদের পাশে দাঁড়ানোই হবে আমার লক্ষ্য।

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।

তিনি বলেন, বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সেসময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আজ এ দিন দেখতে হত না। এটা আমার সরকারের ব্যর্থতা।

তিনি আরও বলেন, আপনি যদি মনে করেন ভবিষ্যত প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দিবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই তাহলে সেটাকে কেটে ফেলে দেওয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতিসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com