1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ আছে মানুষের: মোহাম্মদ এ আরাফাত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

আজ ২৪ ডিসেম্বর, রবিবার, সকাল ১১.৩০টায়, পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন ঢাকা ১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

মোহাম্মদ এ আরাফাত বলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কারো দিকে দেখি না। যে বা যারা আমার প্রতিপক্ষ আছেন, তাদের আমি স্বাগত জানাই এবং ইতিবাচকভাবে নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা এটার পক্ষে আছি। আমরা মূলত এই এলাকায় যারা নৌকার অনেক ভোট আছেন, তাদের ভোটটা ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবো। সেটা করতে পারলেই নৌকার পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৌকা জয়ী হবেই হবে। এজন্য প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তা করার চিন্তা করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আমি গত উপ-নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত আমি ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় বেশি ঘুরছি এবং পরিকল্পনা করে ছোটখাটো কাজগুলো করার উদ্যোগ নিয়েছি। কালিবাড়ি থেকে মানিকদি-মাটিকাটা পর্যন্ত এবং ভাষানটেকের পুরো এলাকায় অনেক বেশি কাজের প্রয়োজন। যেখানে চাহিদা বেশি সেখানেই আমি ফোকাস করতে চাই। যে কারণে এই এলাকাগুলোতে বেশি ঘুরছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com