1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রূপগঞ্জে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ না দিতে ইসির নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গত ২ জানুয়ারি, সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রেরণ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখে রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী ডঃ তৈমুর আলম খন্দকার যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং হিসেবে নিয়োগ না করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগ আমলে নিয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের প্রতি নির্বাচন কমিশন এই নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, ড: তৈমুর আলম খন্দকার এর দেওয়া অভিযোগ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অতি সত্বর নির্বাচন কমিশনকে অভিহিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরক্ত সচিব, মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী রিটারনিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব, নির্বাচন কমিশনার সচিবের একান্ত সচিব বরাবর অনুলিপি প্রেরণ করা হয়।

অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রূপগঞ্জের স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার সঙ্ঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের প্রচারণা কাজে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের বেশ কিছু কর্মকর্তাকে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করেছেন। এসব কর্মকর্তাদের দিয়ে যাতে ভোটকেন্দ্রে অনৈতিক সুবিধা নিতে না পারে বিষয়টি উল্লেখ করে রূপগঞ্জের একাধিক প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিল।
##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com