1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় গেলে গজব হবে : কর্নেল অলি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২৪ সালে মন্ত্রী হবার জন্য প্রস্তাব পেয়েছি, জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় গেলে গজব হবে এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের ফাঁদে পড়ে বিএনপি ভোটে যায়। এতে আওয়ামী লীগ জিতে ক্ষমতা আরও পাকাপোক্ত করে।’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভোট বর্জনের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ‘বাংলাদেশকে বিদেশিদের হাতে বন্ধক দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জনগণ যাকে চায়, তারা পছন্দ অনুযায়ী ভোট দেবে। ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রত্যেকের ঘরে গিয়ে ভয় দেখানো হচ্ছে। ভোট কেন্দ্রে না গেলে মামলা-হামলা করবে বলা হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে নাকি গরীবদের ৫০০ ও ১ হাজার টাকা দেয়া হবে। সরকারি কর্মকর্তা যারা নির্বাচনী দায়িত্বে তাদেরকে বলা হয়েছে ৬০ শতাংশ ভোট কাস্ট করতে হবে। হাজার কোটি টাকা বিরতণ করা হচ্ছে। ঘরে বসে থাকুন, ভোট দেয়া থেকে বিরত থাকুন ‘

তিনি এ সময় দাবি করেন, ‘প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়া কখনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়, ৭ জানুয়ারি প্রহসন হবে।’ ভোট বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের পর রাজনীতির আসল খেলা হবে উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্বের ক্ষমতাধররা বসে নেই, বসে থাকবে না। তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আর ৭ জানুয়ারির পর খেলা হবে। সরকার ক্ষমতায় টিকতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com