1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জামবাহী বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

ভঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম নগরীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকার চর রাঙ্গামাটিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসটিতে করে মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল কেন্দ্রে ভোটের সরঞ্জাম নেওয়া হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, ‘ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়ে সটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পুলিশের ডিউটির জন্য রিকুইজিশন করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক বাদী হয়ে মামলা করেছেন। ’

এর আগে শনিবার ভোরে নগরীর বন্দর থানার একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ওই ভোটকেন্দ্রের প্রধান শিক্ষকের কক্ষে আগুনে কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ওই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com