1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ দিলেন চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ রেজাউল করীম বলেছেন, পাতানো নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে দেশপ্রেমিক জনতা। সরকারকে লাল কার্ড দেখিয়েছে। একতরফা অবৈধ প্রহসনের নির্বাচনকে বর্জন করে সেন্টারে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ঈমানদার জনতাকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী স্বৈরাচারি সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করল দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গোটা দেশে ভোটারবিহীন ভোট কেন্দ্রগুলোর করুন দশা পরিলক্ষিত হতে দেখে বলেন, দলান্ধ, বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টিজের যে কল্পকাহিনী উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর; মিথ্যাই নয় বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও বা প্রকাশ্য দিবালোকে গুণ্ডাবাহিনীর ব্যালটপেপারে সিল মারার হলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াশ কাউন্ট করা হয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোললের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com