1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকায় এলো সিনোফার্মের ছয় লাখ ডোজ টিকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকায় এসে পৌঁছেছে চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান টিকা নিয়ে ঢাকায় পৌঁছায়।

এর আগে ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন- ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর দুটি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে টিকা আনার জন্য রাতে ঢাকা ত্যাগ করবে।

এর আগে, গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায় চীন। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেন, ‘চীনের উপহারের ছয় লাখ টিকা আনতে আমরা দুটি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি। চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে। টিকা নেওয়ার পর উড়োজাহাজে যা জায়গা থাকবে, তাতে সেগুলো নিয়ে আসা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com