1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিয়ে করছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, পাত্র কে?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই বিয়ের কথা শোনা যাচ্ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। তবে তার উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় এতোদিন বিয়ে করতে পারছিলেন না তিনি। অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মৌসুমী।

মৌসুমীর বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে ক্যামেরার পেছনে কাজ করেন অভিনেত্রীর বর।

শুক্রবার (১২ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হবেন মৌসুমী-রানা। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয় তাদের। ইতোমধ্যে হলুদের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

মৌসুমীর বিয়ের খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। যদিও এখন পর্যন্ত বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন মৌসুমী-রানা। তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিতে পারিবারিক সম্মতি আদায় করেছেন দুজনই।

তবে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন মৌসুমী। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com