1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ১৪ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারা দেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সমমনা দলের আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা।

এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।

এ সময় রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।

গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

প্রসঙ্গত প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকেই তালা ঝুলছে।

২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com