1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অভিনেতা সঞ্চারি বিজয় আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন কন্নড় ভাষার প্রখ্যাত অভিনেতা সঞ্চারি বিজয়। সোমবার (১৪ জুন) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

গত ১২ জুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সঞ্চারি বিজয়কে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩৮ বছর বয়সী এই অভিনেতা। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

অভিনেতা সুদীপ এক টুইটে লিখেন, ‘সঞ্চারী বিজয় মারা গেছেন, যা মেনে নিতে কষ্ট হচ্ছে। লকডাউনের আগেও কয়েকবার দেখা হয়েছে বিজয়ের সঙ্গে। পরবর্তী সিনেমার মুক্তি নিয়ে সবাই উৎসাহে ছিলাম। অত্যন্ত দুঃখজনক। তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা।’

বাইকে চেপে বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বিজয়। সঞ্চারির পরিবার তার অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গালুরু অ্যাপোলো হাসপাতালের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১১ সালে ‘রাঙ্গাপ্পা হোগবিতনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সঞ্চারি বিজয়। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘দাসাওয়ালা’, ‘হরিভু’, ‘ওগ্গারানে’, ‘কিলিং বীরাপ্পন’, ‘ভার্থামনা’ ‘সিপাই’ প্রভৃতি। ‘নান্নু আভানাল্লা আভালু’ সিনেমায় অভিনয় করে জিতে নেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com